ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ইতিহাস বিকৃতির অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ইতিহাসের আংশিক উপস্থাপনকে পূর্ণাঙ্গ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, এ ধরনের উপস্থাপনা ইতিহাস বিকৃতির পাঁয়তারা ছাড়া কিছু নয়।

আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শেখ ফজলুল করীম মারুফ উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পুরাতন বন্দোবস্তকে ছুড়ে ফেলে নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনার স্বপ্ন নিয়ে হয়েছিল। তবে, পুরাতন সিস্টেমকে নতুন সিস্টেম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ইতিহাস থেকে ইসলামপন্থীদের মুছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ফজলুল করীম মারুফ আরও বলেন, আন্দোলনের শুরু থেকে ৩, ৪ ও ৫ আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও জাদুঘরের প্রদর্শনীতে স্থান পায়নি। তিনি বলেন, “আমরা এই বিকৃত উপস্থাপনাকে ধিক্কার জানাই।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রকল্প নেওয়া হলেও এর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ইতিহাসকে বিকৃতির হাত থেকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ইতিহাস বিকৃতির অভিযোগ

আপলোড সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬