ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২১৪ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে ইরান যুদ্ধ প্রায় ছয় মাস অতিক্রম করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্ভাব্য পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরের অন্যান্য পথ দিয়ে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে। ইরানের সাবেক রেভল্যুশনারি গার্ডস প্রধান মোহসেন রেজাই এ বিষয়ে সতর্ক করেছেন।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানি হামলা ও হুমকির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে এই হামলা ও হুমকির ভূমিকা রয়েছে।

ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে এবং সৌদি আরবের জাহাজ চলাচল অবরোধের হুমকি দিয়েছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও এশিয়ামুখী তেল সরবরাহে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়লে ইরান সামরিক সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালি, জ্বালানি অবকাঠামো ও সাইবার হামলার মাধ্যমে পাল্টা চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যশের সঙ্গে রুক্মিণী বসন্তের দৃশ্য নিয়ে সমালোচনা

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকি

আপলোড সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬