ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া আবারও চালু করা অসম্ভব নয়। তবে তিনি উল্লেখ করেছেন যে, এ জন্য ওয়াশিংটনকে বুঝতে হবে যে চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যায় না।
শুক্রবার (২৮ জুলাই) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই মন্তব্য করেন আরাগচি। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব, তবে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে এবং সম্মানের সঙ্গে কথা বলতে হবে।
আরাগচি আরও বলেন, ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। কাতার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বৃহস্পতিবার তেহরান সফর করেন, যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের সংলাপ শুরুর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এটি উল্লেখযোগ্য যে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম ইরান সফর।
অনলাইন ডেক্স 
























