ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার ও ইরানের মধ্যে যৌথ নৌ-করিডোর প্রতিষ্ঠার আলোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে হরমুজ প্রণালিতে একটি ‘সাময়িক যৌথ নৌ-করিডোর’ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে কাতার ও ইরান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। বৈঠকে সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় হরমুজ প্রণালিতে একটি ‘সাময়িক যৌথ নৌ-করিডোর’ স্থাপন এবং জলপথটি মাইনমুক্ত করার উদ্যোগের বিষয়টি উঠে আসে। কাতারের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং অবাধ নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর জোর দেন।

এছাড়া, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কাতারের ‘ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার’ জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তেহরান সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং উত্তেজনা কমিয়ে সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন জানানো হয়েছে

কাতার ও ইরানের মধ্যে যৌথ নৌ-করিডোর প্রতিষ্ঠার আলোচনা

আপলোড সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬