ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিন্টু দাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের প্রস্তুতি: পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

চাঁদপুরের স্বর্ণালঙ্কার ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আত্মগোপনে থাকার পর সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের সন্ধান পাওয়া যায়। বর্তমানে পিন্টু দাস থানায় আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে যদি কোনো অপরাধের তথ্য পাওয়া যায়, তাহলে পিন্টু দাসকে গ্রেপ্তার করা হবে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পিন্টু দাসের নিখোঁজ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ বিষয়টিতে গুরুত্ব দেয়। জানা যায়, ১৯ আগস্ট পিন্টু তার ভাইয়ের বাইক রেখে চাঁদপুরে আসেন এবং এরপর তার ভাড়া বাড়ির মালামাল ট্রাকে করে সরিয়ে নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটেজ ও ট্রাক ড্রাইভারের দেওয়া তথ্যে পিন্টু দাসের অবস্থান চট্টগ্রামের পটিয়ায় শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি অনেকের স্বর্ণ বন্ধক রেখে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ আবুল বারাকাত লিজন পাটোয়ারী নামের এক ব্যক্তির দাবি, তিনি পিন্টু দাসের কাছে ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার বাবদ পাওনা রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যশের সঙ্গে রুক্মিণী বসন্তের দৃশ্য নিয়ে সমালোচনা

পিন্টু দাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের প্রস্তুতি: পুলিশ

আপলোড সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬