ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পাওনাদারদের চাপের পর ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে নিখোঁজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

চাঁদপুরে পিন্টু দাস নামে এক স্বর্ণলঙ্কার ব্যবসায়ী তার স্ত্রী, দুই ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। পাওনাদারদের টাকা চাওয়ার পর থেকেই তারা উধাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পিন্টু দাস চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের সত্ত্বাধিকারী। নিখোঁজ হওয়া অন্য সদস্যরা হলেন তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম দাস। অভিযোগ রয়েছে যে আবুল বারাকাত লিজন পাটোয়ারী নামের এক ব্যক্তি পিন্টু দাসকে হুমকি দেন, যার পর থেকে পিন্টু ও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আবুল বারাকাত জানান, পিন্টু দাসের কাছে স্বর্ণালঙ্কার বাবদ ৬ লাখের বেশি টাকা পাওনা রয়েছে। তিনি দাবি করেন, পিন্টু ২০ দিনের সময় নিয়েছিলেন, কিন্তু এরপর থেকেই তার পরিবার নিখোঁজ। চাঁদপুর জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন, পিন্টু সমিতির সাধারণ সদস্য হলেও কার্যকরী কমিটির সদস্য নন।

পিন্টু দাসের ভাড়া বাসা এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান এসকে শিল্পালয় তালাবদ্ধ রয়েছে। স্থানীয়রা জানান, পিন্টুর আচরণ সাধারণত ভালো ছিল, তবে পাওনাদারদের আসা-যাওয়ার কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, পিন্টু দাসের স্থায়ী বাড়ি চট্টগ্রাম এবং তার স্ত্রীর বাড়ি কুমিল্লা। তারা দ্রুত পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছেন। বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

চাঁদপুরে পাওনাদারদের চাপের পর ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে নিখোঁজ

আপলোড সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬