ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দুল গিলে ফেলা ছিনতাইকারী আটক, বমি করিয়ে উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলে মো. সেলিম নামের এক ছিনতাইকারী। এ ঘটনায় ট্রাফিক পুলিশ তাকে আটক করে এবং বমি করিয়ে তার পেট থেকে দুলটি উদ্ধার করে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে ঘটনাস্থলে যান। তারা দেখতে পান, এক ব্যক্তি সোনার কানের দুল ছিনতাই করে পালাচ্ছে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

আটককৃত সেলিমের কাছে ছিনতাই হওয়া দুলটি পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, দুলটি তিনি গিলে ফেলেছেন। পরে পুলিশ তাকে বমি করানোর ব্যবস্থা করে। একপর্যায়ে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

সোনার দুল গিলে ফেলা ছিনতাইকারী আটক, বমি করিয়ে উদ্ধার

আপলোড সময় : ১১:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬