ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন জানানো হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ভারত সরকারের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমান সরকার বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি হত্যা মামলার আসামি মো. আরিফ সরকার ও মোবারক মণ্ডলকে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়। তাকে দেশে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।

মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন সিটি নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, জামায়াত ও এনসিপি

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন জানানো হয়েছে

আপলোড সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬