ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

রাজশাহীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে নগরীর কয়েরদাঁড়া খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দু’টি হাসুয়া, তিনটি মোবাইল ফোনসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা হলেন ছোটবনগ্রামের এহসান উদ্দিনের ছেলে হাসান মুক্তাদির কিউট ও কয়েরদারা খ্রিষ্টানপাড়ার জাকির হোসেনের ছেলে সিফাজ হোসেন।

পুলিশ জানায়, হাসান মুক্তাদিরের নিকট লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা হাসুয়া, ওয়্যারলেস সদৃশ মোবাইল ও স্মার্ট মোবাইল ফোন এবং সিফাজের নিকট কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা হাসুয়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছে।

হাসান মুক্তাদিরের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে, যার মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলা অন্তর্ভুক্ত। সিফাজের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি ও চারঘাট থানায় মাদকের মামলা রয়েছে। পুলিশ জানায়, হাসান মুক্তাদির ওয়্যারলেস সদৃশ মোবাইল ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের চেষ্টা করে আসছিল।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। নগরবাসীকে এধরনের প্রতারণা ও অপরাধ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস, তাসরিফ খান আটকে রয়েছেন

রাজশাহীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬