ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তদন্ত সংস্থা জানিয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিকে, ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেন ভক্তরা। তারা দাবি করেন, মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সুষ্ঠু তদন্তের জন্য ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬