ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৌফিক-ই-ইলাহীর জামিনের আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছেন সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই আবেদনটি ট্রাইব্যুনাল-১-এ দাখিল করা হয়।

আইনজীবী মোস্তাফিজুর রহমান জামিন শুনানিতে বলেন, তৌফিক-ই-ইলাহী ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন, অথচ তদন্ত সংস্থা এখনো কোনো প্রতিবেদন দাখিল করেনি। তিনি উল্লেখ করেন, আইনের বিধান অনুযায়ী নির্ধারিত এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং একই ধরনের শর্তে তৌফিক-ই-ইলাহীকে জামিন দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

পরে তৌফিক-ই-ইলাহী নিজেও বক্তব্য দেন এবং ট্রাইব্যুনালের কাছে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানান। ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন সিটি নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, জামায়াত ও এনসিপি

তৌফিক-ই-ইলাহীর জামিনের আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আপলোড সময় : ১২:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬