ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে মদনপুর এলাকায় তারা সড়কে অবস্থান নেন, যার ফলে চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীরা সড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানিয়েছেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং বন্দরের পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।

বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং বলেছেন, অভিযুক্ত শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬