ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথের রিভিউ পরামর্শে ক্ষুব্ধ অজি কিংবদন্তিরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে আবারও জড়িয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। এ ঘটনায় তিনি আম্পায়ারদের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ যখন রিভিউ নেওয়া নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ তাদের রিভিউ নিতে উৎসাহ দেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের নবম ওভারে তাসকিনের বল স্মিথের প্যাডে লাগলে বাংলাদেশ জোরালো আবেদন করে। তবে আম্পায়ার নীতিন মেনন আবেদন নাকচ করেন। এ সময় শান্ত ও তাসকিন রিভিউ নেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক রিভিউ নেননি।

স্মিথ তখন বলেন, ‘আমি তো ওর দিকে অর্ধেক পিচ চলে এসেছি, বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।’ তাসকিনের সঙ্গে শান্ত যখন রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ আবার বলেন, ‘নিয়ে নাও।’

এরপর দুই আম্পায়ার স্মিথকে সতর্ক করেন। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘এক্ষেত্রে আম্পায়ারদের ভূমিকা যথার্থ। কারণ আপনি বলতে পারেন না, “বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।”’ অন্য ধারাভাষ্যকার কেরি ও’কিফ মজা করে বলেন, ‘৭০–এর দশকে আপনি এমনটা করলে সেটা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াত।’

এর আগে ডারউইন টেস্টেও লিটন দাসের সঙ্গে স্মিথের কথার লড়াই হয়েছিল। তখন স্মিথ বাংলাদেশকে রিভিউ নিতে উৎসাহ দেন, যা নিয়ে লিটন জবাব দেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করে যাও।’ স্মিথ তখন বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্মিথের রিভিউ পরামর্শে ক্ষুব্ধ অজি কিংবদন্তিরা

আপলোড সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬