ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন। তিনি শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবুল কাশেম মিলনের মৃত্যুতে ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মিলন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং বাদী মারা গেলেও আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

জানা গেছে, শুক্রবার রাতে শারীরিক অসুস্থতা অনুভব করলে আবুল কাশেমকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই হামলায় যমুনা পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সাত বছর পর মিলন বাদী হয়ে মামলাটি দায়ের করেন, যেখানে ২৮ জনের নাম উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন

আপলোড সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬