ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর এলাকায় সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। হারাগাছ পৌর বিএনপি এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম সাইদুল ইসলাম রঞ্জু, যিনি হারাগাছ পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু স্বাক্ষরিত নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কাছ থেকে সরকারি ভাতা প্রদানের নামে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাইদুল ইসলাম রঞ্জু সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ৩৪ হাজার টাকা চান। পরে ১৫ হাজার টাকা নিয়ে বাকির জন্য সময় নির্ধারণ করেন।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিন জানান, বিষয়টি জানাজানি হলে রঞ্জু পরদিন টাকা ফেরত দেন। এ ঘটনায় পৌর বিএনপির নেতারা তদন্ত শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আপলোড সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬