ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ। এবারের আসরে ২২টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এ কারণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংশ্লিষ্ট ২২ ডিসিপ্লিনের ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামীকাল বিকেলে বৈঠকে ডেকেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিতব্য এই সভায় এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে নতুন গঠিত কমিটিগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নতুন গঠিত ২৭টি ফেডারেশনের এডহক কমিটির পাশাপাশি ফুটবল ও ক্রিকেট দলও এশিয়ান গেমসে অংশ নেবে। তাই আগামীকালের বৈঠকে এই দুই ডিসিপ্লিনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভার মূল বিষয়বস্তু হবে এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতি। এশিয়ান গেমসের কয়েকটি ডিসিপ্লিনের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে জটিলতা ছিল, যা সমাধানের পথে রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬