ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীফুলের বোলিংয়ে বাংলাদেশকে আশা জাগাল অস্ট্রেলিয়ার বিপক্ষে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ম্যাকাই টেস্টের প্রথম দিনে ১৮ উইকেট পড়েছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬৪ রানে অলআউট হয়। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাটিংয়ে তারা কিছুটা ঘুরে দাঁড়ায়।

বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে আউট হন।

এরপর স্মিথ ও গ্রিন ৭৭ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। তবে শরীফুল ইসলামের বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারায়। স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন।

অন্যদিকে, গ্রিন ফিফটি তুলে নেন এবং নাথান লায়ন তাকে ভালো সঙ্গ দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। তারা ১০১ রানের লিড পেয়েছে। গ্রিন ৫১ ও লায়ন ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে ৩৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন শরীফুল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শরীফুলের বোলিংয়ে বাংলাদেশকে আশা জাগাল অস্ট্রেলিয়ার বিপক্ষে

আপলোড সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬