ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা প্রতিষ্ঠার ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ঢাকা-১৩ আসনের জনসংখ্যা ও বসতির পরিমাণ বিবেচনায় ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে দুটি পৃথক থানা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বসিলা এলাকায় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে আয়োজিত ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ কর্মসূচিতে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর থানা ঢাকা শহরের অন্যতম বৃহৎ জনসংখ্যার এলাকা, তাই এখানে পুলিশি সক্ষমতা বাড়ানো জরুরি।

ববি হাজ্জাজ বলেন, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে গত কয়েক মাসে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, বসিলা ব্রিজ এলাকায় একটি শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, প্রতিমন্ত্রী মোহাম্মদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান। তিনি বলেন, দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম নেই এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এই নিয়ম লঙ্ঘন করে, তবে তা বেআইনি হবে।

স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, যেমন নিরাপত্তা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশসংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা প্রতিষ্ঠার ঘোষণা

আপলোড সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬