ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুল ইসলামের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

মামলাটি দায়ের করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেছেন যে, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে।

মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় রয়েছেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

এমপি গাজী নজরুল ইসলামের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন

আপলোড সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬