ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে শিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অভিযোগ করেন, কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর তাদের বাধা দেন। এ সময় গালিগালাজ করে পোস্টার ছিঁড়ে ফেলা এবং একজনের মোবাইলফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা।

শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত বলেন, বিষয়টি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়াকে জানালে তিনি থানায় এসে দেখা করতে বলেন। থানায় গিয়ে দেখা না পেয়ে তারা আবারও পোস্টার লাগানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকেন এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেন।

রিফাত আরও জানান, তারা থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন এবং বর্তমানে থানায় অবস্থান করছেন। ছাত্রদলের কর্মীরা থানার আশপাশে ঘোরাঘুরি করছেন, যা তাদের আতঙ্কিত করছে। অন্যদিকে, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান অন্তর দাবি করেন, তিনি গালাগালি বা পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটাননি এবং ধাওয়া দেওয়ার ঘটনায় তার উপস্থিতি ছিল না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে ‘অবৈধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান

শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর

আপলোড সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬