ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে প্রবাসীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে থানায় বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

সৌদি আরবে দালাল চক্রের মাধ্যমে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট থানায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জোড়শিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় দুই আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর আগে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত কাজ পাননি। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন ও অনাহারে-অর্ধাহারে থাকার পর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।

প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে শাহাদতের মৃত্যুর খবর পৌঁছায়। নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ দাফন শেষে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। জোড়শিমুল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে ধুনট থানার সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শাহাদাত হোসেনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তাদের বিচারের দাবীগুলো তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে প্রবাসীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে থানায় বিক্ষোভ

আপলোড সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬