ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাকসুদ কামাল ও জাফর ইকবালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২২৯ Time View

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন ভিসি এএসএম মাকসুদ কামাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলা তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনা চলছে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

আসামিদের মধ্যে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানও রয়েছেন।

এর আগে, জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার মামলায় সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

মাকসুদ কামাল ও জাফর ইকবালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬