ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোকে নির্দেশনা দিল হাইকোর্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২২৪ Time View

হাইকোর্ট দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা সরকারি ও বেসরকারি সকল হাসপাতাল ও ক্লিনিকে প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রায় দেন। আদালত ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার বিধান সংযুক্ত করার নির্দেশও দিয়েছেন।

২০১৮ সালের ২৬ জানুয়ারি খুলনার সোনাডাঙার ব্যবসায়ী ইব্রাহিম গুরুতর আহত হন। তাকে সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে।

আদালতের রায়ে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে অবিলম্বে সার্কুলার জারি করে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিতে হবে।

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। হাসপাতালগুলো দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দিতে পারে না।

আদালত ক্ষতিপূরণের বিষয়ে মন্তব্য করে বলেন, সালাউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করেছে দাবি করেছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের জন্য তদন্তের প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোকে নির্দেশনা দিল হাইকোর্ট

আপলোড সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬