ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমিতা সরকারের ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২২৩ Time View

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। 'গুলশানের চামেলী' সিনেমার মাধ্যমে তার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

মধুমিতা বলেন, "আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।"

তিনি আরও জানান, "আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে। আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।"

মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এমডি ইকবাল পরিচালিত 'গুলশানের চামেলী'। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা সরকার। জানা গেছে, সিনেমাটি যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। ইতোমধ্যে শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

মধুমিতা সরকারের ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে

আপলোড সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬