ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের শাহপরীর দ্বীপে নৌকাডুবি, ১৮ জন উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবির ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে কতজন নিখোঁজ, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন পশ্চিম পাড়া সাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে নৌকাডুবির শিকার হন। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করা ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

স্থানীয় জেলে হাসান আলী বলেন, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন সাগরে মিয়ানমার থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সময় মিয়ানমারের রাখাইনে যুদ্ধ করতে গিয়েছিলেন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী জানান, নৌকা ডুবির ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

জামায়াত আমিরের বক্তব্য: ‘কোনো সরকারই শেষ সরকার নয়’

টেকনাফের শাহপরীর দ্বীপে নৌকাডুবি, ১৮ জন উদ্ধার

আপলোড সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬