জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপি বর্তমানে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে, তা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। তিনি বলেন, বিএনপির এই আচরণ তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, বিএনপি এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি অভিযোগ করেন, বিএনপি পরিকল্পিতভাবে এনসিপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে।
হবিগঞ্জে সাম্প্রতিক মামলার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে, যা তিনি বিএনপির মান-সম্মানের ছিনতাই হিসেবে উল্লেখ করেন। সারজিস আলম বলেন, বিএনপির বর্তমান অবস্থার কারণে তারা জনগণের সামনে মুখ দেখানোর মতো অবস্থায় নেই।
তিনি আরও বলেন, ছাত্রদলের সদস্যরা যে কাজ করেছে, তা তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থার প্রতিফলন। সারজিস আলম মনে করেন, বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে হাসির খোরাক হয়ে উঠেছে।
সারজিস আলম বলেন, মামলাটি যিনি লিখেছেন, তিনি সম্ভবত মনে মনে তাদেরকে গালি দিচ্ছেন।
অনলাইন ডেক্স 
























