ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রী: শেখ হাসিনার দেশে আসা তার সমস্যা, আমাদের নয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার বিষয়টি তার নিজস্ব সমস্যা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “আমাদের চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করব।” তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের চেষ্টা চলছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

আইনমন্ত্রী আরও বলেন, “একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই গ্রেপ্তার হবেন। কিন্তু তার সেই অধিকার তো আছে।”

তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী কার্যক্রম চলবে এবং আইন মন্ত্রণালয় কর্তৃত্বের আওতায় কাজ করবে। আইনমন্ত্রী বলেন, “আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের কর্তৃত্ব দিয়েছে, আমরা সে কর্তৃত্ব প্রয়োগ করব।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

আইনমন্ত্রী: শেখ হাসিনার দেশে আসা তার সমস্যা, আমাদের নয়

আপলোড সময় : ০৬:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬