ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেন সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, সেউতায় ৬০ হাজারের বেশি প্রবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় হঠাৎ করে হাজারো অভিবাসনপ্রত্যাশীর ঢল নেমেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা স্থল ও সমুদ্রপথে সেউতায় প্রবেশ করছেন।

সেউতার নেতা জুয়ান জেসুস ভিভাস জানিয়েছেন, গত কয়েকদিনে প্রায় ৬০ হাজার মানুষ এই ছোট ভূখণ্ডে প্রবেশ করেছে, যেখানে জনসংখ্যা প্রায় ৮০ হাজার।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেউতা শহর আফ্রিকার সঙ্গে ইউরোপের একটি স্থলসীমান্ত। ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে সেউতায় প্রবেশের অর্থ হলো ইউরোপে পৌঁছানো।

মরক্কোর ফাতিমা জাহরা জানান, সীমান্ত খুলে দেওয়ার খবর শুনে তিনি সেউতায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে নিরাপত্তাবাহিনীর ধাওয়ার মুখে ফিরে যেতে বাধ্য হন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতি ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে বলেন, সেউতার নিরাপত্তা মাদ্রিদের নিরাপত্তার মতোই গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় মরক্কো রাজি হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে মরক্কোর সঙ্গে যোগাযোগ করছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স সীমান্তে তল্লাশি জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেহবাজের কাছে জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ

স্পেন সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, সেউতায় ৬০ হাজারের বেশি প্রবেশ

আপলোড সময় : ১১:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬