ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২৫ Time View

আগস্ট মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মে মাসে নির্ধারিত দামই বহাল থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ আগস্ট থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিদ্যমান মূল্য কার্যকর থাকবে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২৭ জুলাই এ বিষয়ে তাদের সুপারিশ জমা দেয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ২০২৬ সালের ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম সর্বশেষ সংশোধন করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

আপলোড সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬