ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি জানান, হামলায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন যে, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।

এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করেন যে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির

আপলোড সময় : ১১:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬