ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলিফের চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট, চিকিৎসকের বরাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম জানিয়েছেন, ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত ১৮ বছর বয়সী আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বুধবার (২৯ জুলাই) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, হামলার সময় আলিফের চোখে রড দিয়ে আঘাত করা হয় এবং পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সারজিসের দাবি অনুযায়ী, হাসপাতালের গেইটের সামনে হামলাকারীরা তাদের উপর আবারও আক্রমণ করে। হামলার ফলে আলিফের চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং হামলাকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি। পরে আলিফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আলিফের বিষয়ে কথা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

আলিফের চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট, চিকিৎসকের বরাত

আপলোড সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬