ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, তাদের বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। তিনি বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’

এদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় এনসিপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বুধবার এনসিপি নেতৃবৃন্দ মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা হয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে পদযাত্রা ও সমাবেশের পর এনসিপি এবং স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

আপলোড সময় : ০৭:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬