ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি ইসলামী আন্দোলনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৯ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, নতুন বন্দোবস্তে দেশ পরিচালনার প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এবং জুলাইয়ের প্রত্যাশার কিয়দাংশ জুলাই সনদে বর্ণিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। গাজী আতাউর রহমান উল্লেখ করেন, রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে সনদে যেসব ধারায় ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের বন্দোবস্তে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা উৎসর্গিত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। প্রয়োজনে আগামী অধিবেশনের শুরুতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন করার আহ্বান জানান তিনি।

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি ইসলামী আন্দোলনের

আপলোড সময় : ১১:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬