ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে মায়ের কোপে যুবকের মৃত্যু, মা-বাবা আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার মির্জার টিলায় পারিবারিক কলহের জেরে সাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার মা রেখা বেগম দা দিয়ে তাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। সাকিবুল নিয়মিত নেশা করতেন এবং বাবার ওপরও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। ওসি মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

রাঙ্গামাটিতে মায়ের কোপে যুবকের মৃত্যু, মা-বাবা আটক

আপলোড সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬