ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মাদকদ্রব্য অপরাধ দমনে তিনটি ট্রাইব্যুনাল চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কক্সবাজারে মাদকদ্রব্য অপরাধ দমনের লক্ষ্যে তিনটি ট্রাইব্যুনাল চালু করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো শুধুমাত্র ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করবে।

জেলার সর্বদক্ষিণ সীমান্তে মাদকদ্রব্যের আগ্রাসন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারে বর্তমানে প্রায় ৬ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। গত ২০ সেপ্টেম্বর সদর থানার পুলিশ কক্সবাজার সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এছাড়া, একই দিনে বিজিবি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক থেকে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজারের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান জানান, নতুন ট্রাইব্যুনাল গঠনের ফলে মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

কক্সবাজার জেলা বিচার বিভাগের জেলা নাজির এম. বেদারুল আলম জানিয়েছেন, নতুন ট্রাইব্যুনালগুলোতে বিচারক, আইন কর্মকর্তা ও সহায়ক কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে, লজিস্টিক সাপোর্ট না পাওয়া পর্যন্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আওতায় ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম চলবে।

সাবেক পিপি ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মাদক পাচার রোধে এই ট্রাইব্যুনালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বায়রা’র

কক্সবাজারে মাদকদ্রব্য অপরাধ দমনে তিনটি ট্রাইব্যুনাল চালু

আপলোড সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬