জর্ডান মঙ্গলবার দাবি করেছে যে, তারা ইরান থেকে আসা ৫টি ড্রোন ধ্বংস করেছে। এই ঘটনা জর্ডান সীমান্ত ও আকাশে নতুন উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। দেশটির সরকারি বার্তা সংস্থার বরাতে জানানো হয়েছে, ড্রোনগুলোকে নিখুঁতভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং হ্যাঙ্গারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
এ ঘটনাগুলো আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, যা ইরান ও জর্ডানের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা নির্দেশ করছে।
অনলাইন ডেক্স 























