ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের নতুন পদক্ষেপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ইসলামোফোবিয়া ও মুসলিমবিদ্বেষ প্রতিরোধে ৩৫টি সুপারিশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। শনিবার (১৮ জুলাই) বিশেষ দূত আফতাব মালিকের প্রতিবেদনের আলোকে এই পদক্ষেপের কথা জানানো হয়।

সরকারের ঘোষণায় শিক্ষা, সামাজিক সম্প্রীতি, জনসচেতনতা, নিরাপত্তা এবং মুসলিম সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির শীর্ষ মুসলিম নেতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

বিশেষ দূত আফতাব মালিক জানান, ইসলামোফোবিয়া মোকাবিলায় স্কুল ও বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ, মুসলিম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার এবং ঘৃণাজনিত অপরাধের অভিযোগ নথিভুক্ত করার ব্যবস্থা উন্নত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের ঘোষিত পদক্ষেপগুলোর মধ্যে জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা, বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের জন্য নতুন অনুদান কর্মসূচি এবং মুসলিম নারীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। তবে সন্ত্রাসবিরোধী আইন পুনর্বিবেচনার সুপারিশ সরকার গ্রহণ করেনি।

অ্যালায়েন্স অব অস্ট্রেলিয়ান মুসলিমস (এএএম) এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) সরকারের পদক্ষেপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। তারা দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের নতুন পদক্ষেপ

আপলোড সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬