ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির প্রস্তুতি: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তারা গণআন্দোলন এবং গণঅভ্যুত্থানের পথে যেতে বাধ্য হবে। তিনি জানান, তারা এখনো কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করেননি, তবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচির জন্য প্রস্তুতি রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী পরিস্থিতিকে ক্রমশ কঠোর দিকে ঠেলে দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, কিন্তু নির্বাচনের ফলাফলের পর ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন করছেন না।

তিনি আরও বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু বর্তমানে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করছে এবং তারা সংবিধান সংস্কারের কথা বলছে না।

এনসিপির আহ্বায়ক বরিশালের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বরিশালে কর্মসংস্থান নেই এবং সাধারণ মানুষের জন্য কোনো চাকরি নিশ্চিত হয়নি। তিনি কর্মসংস্থান, বিদ্যুৎ, সীমান্ত সুরক্ষা, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলের জন্য সংগ্রামের ডাক দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির প্রস্তুতি: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১০:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬