ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন উপজেলা সভাপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

গাইবান্ধায় এনসিপির সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা সভাপতি শফিজল ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পদযাত্রা উপলক্ষে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি এ স্লোগান দেন।

সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন শফিজল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না।’

শফিজল ইসলাম তার বক্তব্য শেষ করার পর ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার দিকে তাকান এবং কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে তিনি ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন।

এদিকে, তার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন উপজেলা সভাপতি

আপলোড সময় : ০১:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬