ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ঢাকায় আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘ফেয়ার কনভেনার প্রেজেন্টস ৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬’। এই মেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত।

মেলার আয়োজন করা হয়েছে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১-এ, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

এবারের মেলায় ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোও একই সময়ে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, কোর্স, টিউশন ফি, স্কলারশিপ ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইমস এডুকেশন, টপটায়ার এডুকেশন কনসালট্যান্ট, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, এডুল্যান্স, ও মাস্টারমাইন্ড ডিজিটাল। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে পরামর্শ নিতে পারবেন।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মাহমুদ গালিব জানান, সঠিক তথ্যের অভাবের কারণে অনেক শিক্ষার্থীর স্বপ্ন থেমে যায়। এই মেলা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা শুরু

আপলোড সময় : ১২:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬