ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষরের আর কোনো মূল্য বা বৈধতা নেই। তিনি এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘনের প্রেক্ষাপটে।

শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে, তাদের প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন ও অবৈধ।’

বিবৃতিতে তিনি কোন নির্দিষ্ট চুক্তির কথা উল্লেখ করেননি। তবে আইআরআইবি জানিয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চুক্তি লঙ্ঘনের প্রেক্ষাপটে এ বক্তব্য এসেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেছেন, কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

জাহাঙ্গির বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ শুরু করা রাষ্ট্রকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশের আর্থিক ও মানবিক ক্ষতির জন্য তাদের দায় বহন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

আপলোড সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬