লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তারা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। তিনি শনিবার বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, “আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।” তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, সেখানে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে এবং মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
এলডিপি চেয়ারম্যান আরও বলেন, “আমরা একটি আদর্শ ও লক্ষ্য নিয়ে ১১ দল একজোট হয়েছি। আমরা চাই দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি ও দখলবাজি বন্ধ হোক।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























