ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ফটিকছড়িতে হরতাল ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ এই কর্মসূচির ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার জানান, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

তারা বলেন, এই কারণে দাবি আদায়ের লক্ষ্যে হরতাল ডাকতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবারের হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কেও যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

চট্টগ্রামে ফটিকছড়িতে হরতাল ঘোষণা

আপলোড সময় : ০৯:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬