জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ দাবি জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের জন্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
পথসভায় বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে। তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন।
এছাড়া, সারজিস আলম সভায় বক্তব্য রাখেন এবং বিএনপির প্রভাব বাড়ার অভিযোগ করেন। তিনি বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না এবং পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
অনলাইন ডেক্স 






















