জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘ বিরতির পর নতুন নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘পথহারা মন’, যা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তৈরি হচ্ছে। নাটকটিতে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু।
জাহিদ হাসান বলেন, “রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই চমৎকার। অনেক দিন পর আবারও তার নির্দেশনায় কাজ করছি, এটা সত্যি আনন্দের। নাটকের গল্প খুব ভালো। শুটিংয়ের পরিবেশও দারুণ উপভোগ করছি।”
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নাটকটির গল্প সম্পর্কে বলেন, “এটি মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের চিরায়ত আবেগের গল্প। দর্শক যেন খুব সহজে নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে।”
গত ১০ জুলাই ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা এবং যৌথভাবে পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘পথহারা মন’ মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
অনলাইন ডেক্স 
























