ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বৃষ্টির মধ্যে ‘জলবায়ু সহনশীল’ প্রকল্পের ঢালাই, স্থানীয়দের ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাতক্ষীরায় টানা ভারী বর্ষণের মধ্যে ‘জলবায়ু সহনশীল’ অবকাঠামো প্রকল্পের ড্রেন নির্মাণের ঢালাই কাজ চলছে। আজ শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের সরকারি কলেজ-ঝুটিতলা সড়কের ফজিলা কন্টাক্টারের বাড়ির সামনে এই কাজ চলতে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রবল বৃষ্টির মধ্যে ঢালাই কাজ করায় প্রকল্পের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত জেলায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে পৌরসভা এলাকায় জলবায়ু সহনশীল অবকাঠামো প্রকল্পের ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

জানা গেছে, জার্মান উন্নয়ন ব্যাংক (কে-এফ-ডাব্লিউ) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে “ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (সিআরআইএমপি)” এর আওতায় এই কাজ পরিচালিত হচ্ছে। ১ কোটি ৮১ হাজার ৫৫৯ টাকা ৬১ পয়সা ব্যয়ে ৪২৪ মিটার দীর্ঘ আরসিসি ড্রেনটি নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পানিতে সিমেন্ট ও বালুর মিশ্রণ ধুয়ে যাচ্ছে, যা ড্রেনের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলবে। ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর সদস্য সচিব এডভোকেট এস এম বিপ্লব হোসেন বলেন, এমন আবহাওয়ার মধ্যে ঢালাই কাজ করা চরম উদ্বেগের বিষয়।

সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ঢালাই কাজটি দুপাশের বর্ডার লাইন করে করা হচ্ছে এবং তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

সাতক্ষীরায় বৃষ্টির মধ্যে ‘জলবায়ু সহনশীল’ প্রকল্পের ঢালাই, স্থানীয়দের ক্ষোভ

আপলোড সময় : ১১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬