ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিস আলম: শেখ মুজিব ১৯৭৩ সালে স্বৈরাচারের বীজ বপন করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭৩ সালের ভোট কারচুপির মাধ্যমে দেশে স্বৈরাচারের বীজ বপন করেছেন শেখ মুজিবুর রহমান। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত নয়, বরং ১৯৭৩ সাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই পদযাত্রা শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ১৯৭১ সালের আগে শেখ মুজিবুর রহমানের অবদান গুরুত্বপূর্ণ ছিল, তবে স্বাধীনতার পর থেকে তিনি স্বৈরাচারের দিকে ধাবিত হয়েছেন। তিনি ১৯৭৩ সালে প্রথম ভোট চুরির নির্বাচন আয়োজন করেন, যেখানে আওয়ামী লীগ সহজেই অধিকাংশ আসন পেতে পারতো।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের সময়ে সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত ছিল এবং সরকার নিয়ন্ত্রিত মাত্র চারটি সংবাদপত্র চালু ছিল।

এনসিপির এই নেতা উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে স্বৈরাচারের সূচনা হয়নি, বরং এর বীজ বপন হয়েছিল ১৯৭২ সালেই। জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

সারজিস আলম: শেখ মুজিব ১৯৭৩ সালে স্বৈরাচারের বীজ বপন করেছেন

আপলোড সময় : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬