ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

২০২৪ সালের জুলাই–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তিগুলোর দেশে ফেরার ঘোষণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তা ‘রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন প্রকাশ্যে দেশে ফেরার তারিখ ঘোষণা করছে। সামাজিক মাধ্যমে তাদের সমর্থকদের সক্রিয়তা বেড়েছে। এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না।’

তাজুল ইসলাম শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বলেন, ‘দিল্লি থেকে দিনক্ষণ জানিয়ে দেশে আসার ঘোষণা দেওয়া স্বৈরাচারদের জন্য আমরা বিশেষ দড়ির মালা নিয়ে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের এই বীরত্বগাথাকে অমর করে রাখতে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করতে জুলাইয়ের ওপর ভিত্তি করে মানসম্মত সিনেমা নির্মাণ করা প্রয়োজন।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশ গড়ে তোলা।’

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগকেও এখন আর মানুষ গ্রহণ করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

আপলোড সময় : ১২:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬