ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবি গোলাম পরওয়ারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। তিনি দাবি করেন, জাতির প্রত্যাশা পূরণে বিলম্ব করা উচিত নয় এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে।

শনিবার (১১ জুলাই) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদের মূল চেতনা থেকে সরে গিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, যারা রক্তঝরা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছেন, তাদেরই উচিত জনগণের রায় বাস্তবায়ন করা।

তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি নির্বাহী আদেশ বা আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে বর্তমানে প্রশাসনে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা জরুরি। তিনি জনগণের রাষ্ট্রক্ষমতার মালিকানা এবং জুলাই সনদের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তানজিদ হাসান

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবি গোলাম পরওয়ারের

আপলোড সময় : ১০:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬