ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাহিয়া মাহি: ‘আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওটি তার ফেসবুক পেজে শেয়ার করা হয় এবং এতে তিনি মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

মাহি ভিডিওতে বলেন, একটি পুরোনো অডিও ক্লিপের কারণে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নানা মন্তব্য করা হচ্ছে। তিনি দাবি করেন, অডিওতে মুরাদ হাসান স্পষ্টভাবে বলেছেন, ‘ও তো আমার ফোন ধরবে না।’ এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে, মুরাদ হাসান তাকে ফোনে যোগাযোগ করতে পারেননি।

মাহি আরও জানান, মুরাদ হাসান তাকে হুমকি দিয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি অনেক প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, ‘অনেকে জানতেন যে উনি (মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, কিন্তু কেউ কিছু করতে সাহস পাননি।’

ভিডিওতে মাহি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে বিষয়টি জানাতাম। কিন্তু তার কাছে পৌঁছাতে না পারায় আমাকে ভদ্রভাবে বিষয়টি সামলাতে হয়েছে।’

মাহি ভিডিওর শেষে দাবি করেন, তিনি একা নন এবং দেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীও মুরাদ হাসানের আচরণের কারণে বিব্রত বা হয়রানির শিকার হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

মাহিয়া মাহি: ‘আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী’

আপলোড সময় : ১০:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬